ঢাকা ১১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

ড. ইউনূসের দেশত্যাগে নির্দেশনা দেওয়ার কী আছে, প্রশ্ন হাইকোর্টের

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তো পালিয়ে যাচ্ছেন না। তাই তিনি ও সাবেক সব উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা দেওয়ার কী আছে- এমন প্রশ্ন তুলেছেন হাইকোর্ট।

হামের টিকাদান কর্মসূচি বাতিলের তদন্ত এবং ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে করা রিট আবেদনের শুনানিতে রিটকারীর আইনজীবীদের প্রতি মঙ্গলবার (১৯ মে) হাইকোর্ট এ প্রশ্ন তোলেন। সেই সঙ্গে আদালত জানান, দেশে সাবেক প্রধান উপদেষ্টার ব্যবসাসহ অনেক কিছু রয়েছে।

রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো.  রুহুল কুদ্দুস কাজল।

স্বাস্থ্যখাতে আড়াই দশকের বেশি সময় ধরে চলমান হামের টিকাদান কর্মসূচি বাতিলে সাবেক অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ উল্লেখ করে ড. ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে ১৭ মে রিট আবেদন করা হয়।

একই সঙ্গে, এতে সংশ্লিষ্ট ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই রিট আবেদন করেন।

বাংলা৭১নিউজ/এসএন

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

ড. ইউনূসের দেশত্যাগে নির্দেশনা দেওয়ার কী আছে, প্রশ্ন হাইকোর্টের

আপডেট সময় ০৫:৩৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬