বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ দিল্লির ভেটো উপেক্ষা: ভূরাজনীতিতে বাংলাদেশের নতুন যুগ দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’

সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৪২৮ হজযাত্রী

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ৫ মে, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

হজ পালনের জন্য এখন পর্যন্ত সর্বমোট ২৫ হাজার ৪২৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

সোমবার (৫ মে) সকালে হজ পোর্টালে প্রকাশিত পবিত্র হজ ২০২৫ প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, সৌদি আরবে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ২০ হাজার ৮৬৪ জন রয়েছেন। মোট হজ ফ্লাইট সংখ্যা ৬২টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২৬টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২০টি, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৬টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ৩১ মে।

এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন। এখন পর্যন্ত সর্বমোট ৭৭ হাজার ৩৭২টি ভিসা ইস্যু করা হয়েছে।

হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।

সৌদি আরবে গিয়ে চলতি বছর খলিলুর রহমান (৭০) নামে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার মদিনার স্থানীয় সময় সন্ধ্যায় মারা যান তিনি। খলিলুর রহমানই চলতি বছর হজে গিয়ে প্রথম মারা যাওয়া বাংলাদেশি হজযাত্রী। এরপর ২ মে মো. ফরিদুজ্জামান নামে আরও একজন হজযাত্রী মারা যান।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com