বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিএনপির সঙ্গে জাপান রাষ্ট্রদূতের বৈঠক, নির্বাচন ও বিনিয়োগে জোর

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি। রোববার (৪ মে) বিকেল ৩টা ২২ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত এই বৈঠক হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু বলেন, প্রথমেই কথা হয়েছে খালেদা জিয়ার স্বাস্থ্য এবং তার দেশে ফেরার বিষয় নিয়ে। জাপানের রাষ্ট্রদূত রাজনীতিতে খালেদা জিয়ার অবদানের প্রশংসা করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও জাপান দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। আমরা চাই সেই সম্পর্ক আরও মজবুত হোক। নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেছেন, একটি নির্বাচিত সরকার থাকলে বিনিয়োগের পরিবেশ আরও উন্নত হবে। বিএনপি সবসময় জাপানের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিয়ে এসেছে এবং ভবিষ্যতেও সেই সম্পর্ককে কাজে লাগানোর সুযোগ রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com