রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

মেলা থেকে তুলে নিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার ভেড়ামারায় মাজারের মেলা দেখতে এসে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নিশান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ভুক্তভোগী ওই নারী বর্তমানে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গ্রেপ্তারকৃত নিশান উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের হিড়িমদিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১১ মে) রাতে দুই বছরের শিশুসন্তানকে নিয়ে মিরপুর উপজেলার পোড়াদহ এলাকা থেকে ভেড়ামারায় একটি স্থানীয় মাজারের মেলা দেখতে যান ভুক্তভোগী নারী।

সেখানে অভিযুক্ত নিশানের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে নিশান শিশুটিকে মাজার সংলগ্ন একটি ফাঁকা স্থানে রেখে ওই নারীকে জোরপূর্বক নিজের বাড়িতে নিয়ে সেখানে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

এদিকে, দীর্ঘ সময় ধরে নির্জন স্থানে শিশুর কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত আনুমানিক ১টার দিকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয়।

ঘটনার পর মঙ্গলবার (১২ মে) দুপুরে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত নিশানকে বিকেলে গ্রেপ্তার করে পুলিশ।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ঘটনার পরপরই পুলিশ ব্যবস্থা নিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com