ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, ২ জন গ্রেপ্তার Logo সাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, বড় ঘূর্ণিঝড়ের শঙ্কা Logo যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক: প্রধানমন্ত্রী Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী

শেয়ারবাজারে তালিকাভুক্ত হলো ব্র্যাক ব্যাংকের দ্বিতীয় সাব-অর্ডিনেটেড বন্ড

শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসির দ্বিতীয় সাব-অর্ডিনেটেড বন্ড। মঙ্গলবার (১২ মে) থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের (এটিবি) লেনদেন প্ল্যাটফর্মে এই বন্ডটি যুক্ত হয়েছে। বন্ডটির ট্রেডিং কোড ‘BBL2NDSB’ এবং স্ক্রিপ কোড ‘55008’। এটি ‘পি’ ক্যাটাগরিতে লেনদেন শুরু হয়েছে।

বাজার চিত্র বিশ্লেষণে দেখা যায়, বন্ডটির প্রতি ইউনিট আজ ১০ লাখ ৫৬১ টাকায় লেনদেন শুরু হয়। বেলা ১২টা পর্যন্ত মাত্র ৩ বারে বন্ডটির ১০টি ইউনিট হাতবদল হয়েছে। এতে প্রতি ইউনিটের দাম ৫৬১ টাকা কমে ১০ লাখ টাকায় নেমে এসেছে।

জানা গেছে, বন্ডটির ইস্যুকারী প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসি। এর প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। বন্ডটির অবশিষ্ট মেয়াদ রয়েছে ৪ বছর ১০ মাস। এর ইস্যু তারিখ ছিল ১১ মার্চ ২০২৪।

এ বন্ডের কুপন হার নির্ধারণ করা হয়েছে বার্ষিক ১২ দশমিক ৫৯ শতাংশ। বিনিয়োগকারীদের প্রতি ছয় মাস অন্তর কুপন পরিশোধ করা হবে।

বন্ডটি নন-কনভার্টিবল, সম্পূর্ণ রিডিমেবল, কুপন বহনকারী, ফ্লোটিং রেট, আনসিকিউরড এবং সাব-অর্ডিনেটেড প্রকৃতির। ডিএসইতে তালিকাভুক্তির জন্য বন্ডটির মোট ইস্যু আকার ৭০০ কোটি টাকা।

এতে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। বন্ডটির রিডেম্পশন (অবসায়ন) পদ্ধতি হবে বার্ষিক ভিত্তিতে। ইস্যুর তারিখ থেকে তৃতীয় বছরের শেষে অর্থাৎ প্রতি বছরের ১১ মার্চ থেকে রিডেম্পশন কার্যক্রম শুরু হবে।

বন্ডটি লেনদেনের ক্ষেত্রে প্রথম দুই কার্যদিবস বিশেষ সার্কিট ব্রেকার প্রযোজ্য হবে। প্রথম কার্যদিবসে বার্ষিক কমপক্ষে ১০ শতাংশ ডিসকাউন্ট রেটে নির্ধারিত বর্তমান মূল্যের ওপর ৪ শতাংশ সার্কিট ব্রেকার কার্যকর থাকবে।

দ্বিতীয় কার্যদিবসে রেফারেন্স মূল্যের ওপর একই হারে সার্কিট ব্রেকার প্রযোজ্য হবে। তৃতীয় কার্যদিবসে লেনদেন স্থগিত থাকবে। এরপর চতুর্থ কার্যদিবস থেকে নিয়মিত ৫ শতাংশ সার্কিট ব্রেকার কার্যকর হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, ২ জন গ্রেপ্তার

শেয়ারবাজারে তালিকাভুক্ত হলো ব্র্যাক ব্যাংকের দ্বিতীয় সাব-অর্ডিনেটেড বন্ড

আপডেট সময় ০১:৩৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬