রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’

কুপিয়ে হত্যার পর পুকুরে ফেলে রাখা হয় মরদেহ

সাতক্ষীরা প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নে জিন্নাত আলী ওরফে জিন্নাহ (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে রাখার অভিযোগ উঠেছে। 

শনিবার (৯ মে) সকাল সোয়া ৬টার দিকে সর্ব কাশেমপুর আবাসন প্রকল্পের পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জিন্নাহ সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের সর্ব কাশিমপুর গ্রামের মোহর আলী সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফিংড়ি ইউনিয়নের সর্ব কাশেমপুর আবাসন প্রকল্পের উত্তর-পশ্চিম পাশে দাউদ মাস্টারের ঘেরের ভেতরের একটি পুকুরে এক ব্যক্তির দুই পা পানিতে ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের এসআই মো. হাবিবুর রহমান ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় সকাল ৭টার দিকে পুকুর থেকে মরদেহ উদ্ধার করেন।

পুলিশ জানায়, নিহতের ডান চোখের ওপরে কপালে, ডান কানের পেছনে এবং মাথার পেছনের ডান পাশে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ ঘেরের পুকুরে ফেলে রেখে যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন সুশান্ত ঘোষ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com