ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মাকে হত্যার পর শিশুপুত্রকে নদীতে নিক্ষেপ, অভিযুক্ত গ্রেপ্তার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত Logo ঢাকাকে ‘হিট আইল্যান্ড’ মুক্ত করতে যেসব উদ্যোগ নিচ্ছে সরকার Logo সাভারে বিদেশি পিস্তল-গুলি ও মাদকসহ গ্রেপ্তার ২ Logo কলকাতা থেকে ফিরছে ৬ বাংলাদেশির মরদেহ Logo রাতে ট্রেনে ঢাকায় রওনা, গোপনে নেমে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ! Logo নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৬ গাড়ি Logo প্রশাসনের উদাসীনতায় বুলবুলকে প্রাণ দিতে হলো: চরমোনাই পীর Logo ম্যাকাইয়ে এক জয়েই অমর হতে পারে বাংলাদেশ, ১৩৯ বছরের অপেক্ষা ভাঙার হাতছানি Logo চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

সেন্টমার্টিন ও টেকনাফে কোস্টগার্ডের অভিযানে আটক ১৩

সেন্টমার্টিন ও টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছে কোস্টগার্ড। এর মধ্যে মাদক কারবারের অভিযোগে ১০ জন এবং মিয়ানমারে পণ্য পাচারের চেষ্টার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।

বুধবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের উত্তর-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন। অভিযানে একটি সন্দেহভাজন বোট তল্লাশি করে ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে বোটটিতে থাকা ১০ জনকে আটক করা হয়। 

একই দিনে টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় পৃথক অভিযান চালায় কোস্টগার্ড আউটপোস্ট শাহপরী। অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া পণ্যসহ একটি বোট আটক করা হয়। বোটটি থেকে উদ্ধার করা হয়,
৪০০ লিটার সয়াবিন তেল, ৪০০ কেজি পেঁয়াজ ও ৪৫০ কেজি ময়দা। পাচারকাজে জড়িত থাকার অভিযোগে এসময় বোটসহ তিনজনকে আটক করে কোস্টগার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত আলামত, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। 

বাংলা৭১নিউজ/এবি

Tag :

মাকে হত্যার পর শিশুপুত্রকে নদীতে নিক্ষেপ, অভিযুক্ত গ্রেপ্তার

সেন্টমার্টিন ও টেকনাফে কোস্টগার্ডের অভিযানে আটক ১৩

আপডেট সময় ১১:৫০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬