ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

ভ্যানগার্ডের বিধিবহির্ভূত বিনিয়োগ, ২০ কোটি টাকা ফান্ডে ফেরানোর নির্দেশ

ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত ‘ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড’ থেকে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে বিনিয়োগের প্রমাণ পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর পরিপ্রেক্ষিতে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ফান্ডে মোট ২০ কোটি ৫৯ লাখ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ওই অর্থ ফান্ডে জমা দিতে ব্যর্থ হলে কোম্পানিটিকে ২২ কোটি ৭৫ লাখ টাকা জরিমানা গুনতে হবে।

মঙ্গলবার (৫ মে) সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১২তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (৬ মে) বিএসইসি পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিশনের নির্দেশনায় বলা হয়, ২০১৩ সালে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড থেকে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে ‘বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেডে’ বিনিয়োগ করা হয়। এক্ষেত্রে কোম্পানিটির প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার ১৫ টাকা প্রিমিয়ামসহ ২৫ টাকা দরে কেনা হয়। ওই বিনিয়োগে কোম্পানিটির ৬ লাখ শেয়ার কিনতে ফান্ড থেকে ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয় করা হয়। 

বিধিবহির্ভূত ওই বিনিয়োগে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে জানিয়ে কমিশন বলছে, এই অনিয়মের পরিপ্রেক্ষিতে ফান্ড পরিচালনা কর্তৃপক্ষকে আগামী ৩০ দিনের মধ্যে ফান্ডে ৫ কোটি ৭৪ লাখ টাকা জমা বা ফেরত দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটিকে ৬ কোটি ৭৫ লাখ টাকা জরিমানা গুনতে হবে।

একইভাবে ২০১৭ সালে একই ফান্ড থেকে ‘এএফসি হেলথ লিমিটেডে’ ৬ কোটি টাকা বিনিয়োগ করা হয়। এক্ষেত্রেও সিকিউরিটিজ আইন লঙ্ঘনের প্রমাণ পেয়েছে কমিশন। আড়াই টাকা প্রিমিয়ামসহ সাড়ে ১২ টাকা দরে কোম্পানিটির ৪৮ লাখ শেয়ার কেনা হয় ফান্ডের অর্থ দিয়ে। বিধিবহির্ভূত ওই বিনিয়োগের বিপরীতে আগামী ৩০ দিনের মধ্যে ১৪ কোটি ৮৫ লাখ টাকা সংশ্লিষ্ট ফান্ডে ফেরত দিতে নির্দেশ দিয়েছে বিএসইসি। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে ১৬ কোটি টাকা জরিমানা করা হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

কমিশনের নির্দেশনায় আরও বলা হয়, ফান্ড কর্তৃপক্ষ যদি নির্ধারিত সময়ের মধ্যে ফান্ডে অর্থ ফেরত দিতে ব্যর্থ হয়, তবে ৩০ দিন পরবর্তী ৭ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে। এই সময়ের মধ্যে জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে প্রতিদিন অতিরিক্ত ১০ হাজার টাকা করে জরিমানা আরোপ করা হবে। 

বাংলা৭১নিউজ/একেএএম

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

ভ্যানগার্ডের বিধিবহির্ভূত বিনিয়োগ, ২০ কোটি টাকা ফান্ডে ফেরানোর নির্দেশ

আপডেট সময় ০৪:৪৩:১১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬