বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

জাপানে নাগরিক সংবর্ধনা পেলেন বিরোধীদলীয় নেতা

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৪ মে, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৩টায় টোকিওর কামিনাকাযাতো এলাকার তাকিনোগাওয়া হলে ইসলামিক মিশন জাপানের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রবাসের মাটিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক বাংলাদেশির অংশগ্রহণে তা প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা ছাবের আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর প্রবাসী শিশু-কিশোরদের অংশগ্রহণে বাংলা, আরবি ও জাপানি ভাষায় সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়, যা উপস্থিতদের মুগ্ধ করে।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, একটি দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সংসদের ভেতরে ও বাইরে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি বলেন, দেশের ইতিহাসে বিভিন্ন সময়ে মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার প্রতি দায়বদ্ধতা থেকেই একটি সুশাসিত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরও বলেন, দেশের ইতিহাসে যাঁরা আত্মত্যাগ করেছেন, তাঁদের অবদান সমানভাবে স্মরণ রাখতে হবে এবং সাম্প্রতিক আন্দোলনের ঘটনায় দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে। প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে এবং রেমিট্যান্সের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। বিদেশে অবস্থান করেও দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই আস্থা তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। জাপানে বসবাসরত বাংলাদেশিদের উদ্দেশে তিনি আইন-কানুন মেনে চলা এবং স্থানীয় জনগণের প্রতি সম্মান প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রবাসে থেকেও দেশের সংস্কৃতি ও মূল্যবোধ ধরে রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি সাইফুল আলম খান মিলন বলেন, প্রবাসীদের অংশগ্রহণ এই আয়োজনকে অর্থবহ করে তুলেছে। তিনি প্রবাসীদের অধিকার রক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ চালিয়ে যাওয়ার আশ্বাস দেন।

ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান বলেন, সাম্প্রতিক গণআন্দোলন দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। এই অগ্রযাত্রা সফল করতে দেশ-বিদেশে সব বাংলাদেশির সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

সভাপতির বক্তব্যে মাওলানা ছাবের আহমদ প্রবাসীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জাপানি সমাজে বাংলাদেশের ইতিবাচক ভাবমর্যাদা তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী প্রতিনিধি এটিএম মিছবাহুল কবির চৌধুরী, আব্দুল মালেকসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com