বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

ব্যান্ড তারকা হাসানের মা আর নেই

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৪ মে, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

জনপ্রিয় ব্যান্ড তারকা হাসানের মা রৌশনারা আজিজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

মায়ের মৃত্যুর বিষয়ে হাসান বলেন, আম্মার জানাজা বাদ মাগরিব লালমাটিয়া বিবি মসজিদে অনুষ্ঠিত হয়। তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

এর আগে আর্ক ব্যান্ডের সদস্য টিংকু আজিজুর রহমান তার ফেসবুক পোস্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি লিখেছেন, ভীষণ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের সবার প্রিয় আর্ক ব্যান্ডের হাসান ভাইয়ের শ্রদ্ধেয় আম্মা রৌশনারা আজিজ (বয়স ৮৬) আজ ৪ মে দুপুর ১২:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃতের জন্য দোয়া চেয়ে এ সংগীত পরিচালক লেখেন, আমাদের আর্ক ব্যান্ডের সবার পক্ষ থেকে বিনীত অনুরোধ আপনারা হাসান ভাইয়ের আম্মার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

টিংকুর ওই পোস্টের মন্তব্যের ঘরে হাসানের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনেকে শোক প্রকাশ করেছেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com