ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মাকে হত্যার পর শিশুপুত্রকে নদীতে নিক্ষেপ, অভিযুক্ত গ্রেপ্তার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত Logo ঢাকাকে ‘হিট আইল্যান্ড’ মুক্ত করতে যেসব উদ্যোগ নিচ্ছে সরকার Logo সাভারে বিদেশি পিস্তল-গুলি ও মাদকসহ গ্রেপ্তার ২ Logo কলকাতা থেকে ফিরছে ৬ বাংলাদেশির মরদেহ Logo রাতে ট্রেনে ঢাকায় রওনা, গোপনে নেমে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ! Logo নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৬ গাড়ি Logo প্রশাসনের উদাসীনতায় বুলবুলকে প্রাণ দিতে হলো: চরমোনাই পীর Logo ম্যাকাইয়ে এক জয়েই অমর হতে পারে বাংলাদেশ, ১৩৯ বছরের অপেক্ষা ভাঙার হাতছানি Logo চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

ঝিনাইদহে পাঁচ ভুয়া পুলিশ সদস্য আটক

ঝিনাইদহে পুলিশের ভুয়া পোশাক, ওয়াকিটকিসহ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার (১ মে) দুপুরে জেলা গোয়েন্দা শাখার কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাতে শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের চন্ডিপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় পুলিশের পরিচয় দিয়ে প্রতারণা ও মাদক কেনাবেচার সময় পাঁচজনকে হাতেনাতে আটক করে ডিবি।

আটককৃতরা হলেন, শৈলকুপার লক্ষণদিয়া গ্রামের রিয়াজ বিশ্বাস (২৭), বারুইপাড়া গ্রামের রুবেল হোসেন মোল্লা (৩২), কাঠাবাগান গ্রামের আশিক জোয়ার্দার (২৪), কুলচারা গ্রামের তাসলিমা খাতুন (২১) এবং সোন্দাহ গ্রামের জান্নাতুল ফেরদৌস (২০)।

অভিযানকালে তাদের কাছ থেকে পুলিশের মনোগ্রামযুক্ত পোশাক, ডিবি ও পুলিশের লোগো সম্বলিত জ্যাকেট, টি-শার্ট, ক্যাপ, বেল্ট এবং দুইটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ স্বীকার করেছে। এ ঘটনায় শৈলকুপা থানায় মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

মাকে হত্যার পর শিশুপুত্রকে নদীতে নিক্ষেপ, অভিযুক্ত গ্রেপ্তার

ঝিনাইদহে পাঁচ ভুয়া পুলিশ সদস্য আটক

আপডেট সময় ০৫:৪১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬