সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়: বিরোধীদলীয় নেতা ‘জীবনবান্ধব বাজেট’ মানুষের জন্য, সুবিধাভোগী গোষ্ঠীর নয়: প্রধানমন্ত্রী ভোটের মুখে ‘হলুদ সাংবাদিকতা’: তারেক রহমানকে ঘিরে সেই মিডিয়া ট্রায়াল আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের হামলা, নিহত ২৯ দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দুপুরে ‘ভিসা আমরা চিরদিনই দিতাম, বাংলাদেশকে আমাদেরই অঙ্গ মনে করি’ সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০

চট্টগ্রামে ফোম কারখানায় ভয়াবহ আগুন

চট্টগ্রাম, প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগরের আকবর শাহ এলাকায় একটি ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রচেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই আগ্রাবাদ ফায়ার স্টেশনের চারটি এবং বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুম জানিয়েছে, দীর্ঘ দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নির্বাপণ করা সম্ভব হয়েছে। তবে কারখানায় কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com