রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

নোয়াখালী জেনারেল হাসপাতালে আগুন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অভ্যন্তরে আগুন লেগে পুরাতন মালামাল ও বিদ্যুতের লাইন পুড়ে গেছে। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মাইজদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আজ রবিবার (৪ মে) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। 

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা আতঙ্কিত হয়ে বিভিন্ন দিকে ছুটোছুটি করেন। হাসপাতালে এই অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত চান রোগীর স্বজন ও স্থানীয়রা। 

হাসপাতাল সূত্রে জানা যায়, ২০১৯ সাল থেকে পুরাতন রোগী রাখার সিট ও অন্যান্য আসবাবপত্র হাসপাতালের অভ্যন্তরে জমাট করে রাখা হয়। কর্তৃপক্ষের উদাসীনতায় দীর্ঘদিন থেকে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এসব মালামাল। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনা রহস্যজনক বলেও মন্তব্য করেন অনেকে।

২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী আগুনের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এই মালমালগুলো আগামী সপ্তাহে অকশনে যাওয়ার কথা ছিল। বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সেবা সাময়িক বন্ধ আছে।’

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com