বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না: প্রধানমন্ত্রী ব্যাংক-আর্থিক খাতে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী রাজনৈতিক কারণে দায়ের করা ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষককে তিন মাস সহায়তা: প্রধানমন্ত্রী বেঙ্গালুরুতে হাসপাতালের দেওয়াল ধসে শিশুসহ নিহত ৭ বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও কার্যকরে গুরুত্বারোপ পররাষ্ট্র উপদেষ্টার নৌ-অবরোধ না তুললে ‘নজিরবিহীন’ পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের বোয়িং বিমান চুক্তি আজ, ১৪টি উড়োজাহাজ কিনছে সরকার সকালের মধ্যে ১৯ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা

ঈদে যমুনার ‘ডাবল খুশি অফার’, থাকছে গাড়ি জয়ের সুযোগ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

আত্মত্যাগ আর আত্মশুদ্ধির মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। ঈদুল আজহা উপলক্ষে উৎসবের আনন্দকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ ক্যাম্পেইন ‘ডাবল খুশি অফার (সিজন ৪)’ শুরু করেছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস।

সম্প্রতি রাজধানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ অফারের উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, দেশের সব যমুনা প্লাজা, অনুমোদিত ডিলার শোরুম ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে অত্যাধুনিক প্রযুক্তির বাহারি ডিজাইনের নতুন মডেলের ফ্রিজ আর ইলেকট্রনিক্স পণ্য কিনে নির্ধারিত প্রক্রিয়ায় ডিজিটাল রেজিস্ট্রেশন সম্পন্ন করলে ক্রেতারা সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড় ও নিশ্চিত ঈদ উপহার পাবেন। পাশাপাশি মেগা পুরস্কার হিসেবে থাকছে গাড়ি জয়ের সুযোগ।

গত কয়েক বছরে এই ঈদ অফার ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। সেই সফল ধারাবাহিকতা বজায় রেখে এবং গ্রাহকদের প্রত্যাশাকে আরও সমৃদ্ধ করতে এবারও নতুন চমক নিয়ে হাজির হয়েছে ‘ডাবল খুশি অফার (সিজন ৪)’।

কোরবানি ঈদে সাধারণত রেফ্রিজারেটর এবং ডিপ ফ্রিজের বাজার চাঙ্গা হয়ে ওঠে। ক্রেতারা নিত্যনতুন ডিজাইন আর প্রযুক্তির পণ্য খুঁজে থাকে। ক্রেতাদের এই বর্ধিত চাহিদা পূরণে ইতিমধ্যে যমুনা ইলেকট্রনিক্স বাজারে নিয়ে এসেছে অত্যাধুনিক প্রযুক্তির ২০টিরও অধিক বাহারি ডিজাইনের রেফ্রিজারেটর এবং ডিপ ফ্রিজার।

অনুষ্ঠানে হেড অব বিজনেস সাজ্জাদুল ইসলাম বলেন, গ্রাহকদের আকর্ষণীয় অফার ও সন্তুষ্টি নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। এই ক্যাম্পেইনের মাধ্যমে কেনাকাটার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করার চেষ্টা করা হয়েছে।

ডিরেক্টর মার্কেটিং সেলিম উল্যা সেলিম বলেন, পণ্যের গুণগত মান ও গ্রাহকের আস্থার ভিত্তিতে যমুনা ইলেকট্রনিক্স দেশের অন্যতম নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ঈদের আনন্দকে দ্বিগুণ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক মানের হোম অ্যাপ্লায়েন্স উৎপাদন ও ডিস্ট্রিবিউশনে যমুনা ইলেকট্রনিক্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের পণ্য তালিকায় রয়েছে— রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার-গ্রাইন্ডার, জুসার, ইলেকট্রিক কেটলি, রাইস কুকার, ইন্ডাকশন ও ইনফ্রারেড কুকার, আয়রনসহ আধুনিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় নানান কিচেন ও হোম অ্যাপ্লায়েন্স।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেলস ডিরেক্টর ইসহাক জোয়ারদার, জিএম (অ্যাকাউন্টস) বিপুল কুমার ভৌমিক, হেড অব আইটি মোহাম্মদ মেহেদী হাসান, হেড অব সেলস মাকসুদুর রহমান, ডিজিএম নাজমুল হক, এজিএম (বিজনেস অপারেশন) মো. ইব্রাহিম হোসেন, ব্র্যান্ড ম্যানেজার পার্থ সারথি বিশ্বাসসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঈদুল আজহার এই আনন্দঘন সময়ে গ্রাহকদের জীবনে বাড়তি সুখ ও স্বস্তি যোগ করতে যমুনা ইলেকট্রনিক্স প্রতিশ্রুতিবদ্ধ—প্রতিটি ঘরে পৌঁছে দিতে চায় স্মার্ট প্রযুক্তি আর নির্ভরতার ছোঁয়া।

বাংলা৭১নিউজ/এলিস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com