ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছে ১৪ লাখের বেশি মানুষ

১৪ লাখের বেশি মানুষকে সরকারি খরচে আইনি সহায়তা দিয়েছে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর।

১৭ বছরে ১৪ লাখের বেশি মানুষকে সরকারি খরচে আইনি সহায়তা দিয়েছে বাংলাদেশ আইনগত সতায়তা অধিদপ্তর। একই সময়ে ভূক্তভুগীদের প্রায় ৩২২ কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করে দিয়েছে সরকারি এ প্রতিষ্ঠানটি।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ সাল থেকে গত মার্চ পর্যন্ত ১৪ লাখ ৩৭ হাজার ৭৩৬ জনকে সরকারি খরচে আইনগত সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির মাধ্যমে ৩০ হাজার ৪৭৪ জন, ৬৪ জেলা লিগ্যাল এইড কার্যালয়ের মাধ্যমে ১১ লাখ ৭৫ হাজার ৬৪৪ জন, ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৪১ জন এবং কলসেন্টারের মাধ্যমে ২ লাখ ১ হাজার ৫৭৭ জনকে সহায়তা দেওয়া হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৭ বছরে সরকারি খরচে আইন সেবা গ্রহণকারীদের মধ্যে ৭ লাখ ৪ হাজার ৮৬৫ জন পুরুষ, ৬ লাখ ৫৭ হাজার ৩৩৪ জন নারী, ৭৫ হাজার ৪৬৩ জন পুরুষ এবং ৭৪ জন তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন।

ক্ষতিপূরণ আদায়ের বিষয়ে অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা গেছে, জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩শ ১৪ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৪৫৯ টাকা এবং ঢাকা ও চট্টগ্রামের থাকা শ্রমিক সহায়তা সেলের মাধ্যমে ৬ কোটি ৯৭ লাখ ৯১৬ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

এদিকে ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মঙ্গলবার ‘জাতীয় আইনগত সতায়তা দিবস-২০২৬’ পালন করা হবে সারা দেশে। দিবসটি কেন্দ্র করে রাজধানীর আবু সাঈদ কনভেনশন হলে লিগ্যাল এইড মেলার আয়োজন করেছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছে ১৪ লাখের বেশি মানুষ

আপডেট সময় ১২:৪৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬