বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

ক্যামিও চরিত্রে কত পারিশ্রমিক নেন তারকারা?

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

বলিউড ও দক্ষিণী সিনেমার শীর্ষ তারকারা শুধু প্রধান চরিত্রেই নয়, ক্যামিও রোলেও নেন আকাশছোঁয়া পারিশ্রমিক। কখনো কয়েক মিনিটের উপস্থিতিতেই কোটি কোটি টাকা আয় করছেন তারকারা। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়, ২০২২ সালে এস এস রাজামৌলির ব্লকবাস্টার সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেন অজয় দেবগণ। জানা যায়, মাত্র কয়েক মিনিটের উপস্থিতির জন্য তিনি নেন প্রায় ৩৫ কোটি টাকা।

অন্যদিকে তামিল ছবি ‘লাল সালাম’-এ ক্যামিও চরিত্রে দেখা যায় সুপারস্টার রজনীকান্তকে। এই ছোট চরিত্রের জন্য তিনি প্রায় ৪০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে।

এস এস রাজামৌলির আরেকটি জনপ্রিয় সিনেমায় অল্প সময়ের উপস্থিতিতে অভিনয় করেন আলিয়া ভাট। মাত্র প্রায় ১৫ মিনিটের স্ক্রিন টাইমের জন্য তিনি পেয়েছিলেন প্রায় ৯ কোটি টাকা।

‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমায় একটি বিশেষ নাচের দৃশ্যে ক্যামিও করেন হুমা কুরেশি। ওই এক দৃশ্যের জন্য তিনি নেন প্রায় ২ কোটি টাকা।

এছাড়া ‘অতরঙ্গি রে’ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যায় অক্ষয় কুমারকে। জানা গেছে, এই সংক্ষিপ্ত ভূমিকায় তিনি আয় করেন প্রায় ২৭ কোটি টাকা।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com