ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মির্জা ফখরুলকে অভিনন্দন পেজেশকিয়ানের, সম্পর্ক গভীর করতে আশাবাদ Logo মূল্যবোধ ও পেশাদারিকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে : আনসার-ভিডিপি মহাপরিচালক Logo প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী Logo জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য Logo সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ Logo জ্বালানি সংকটে ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে : অর্থমন্ত্রী Logo প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর Logo কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ

চট্টগ্রামে লাঠি-হাতুড়ি দিয়ে পিটিয়ে যুবককে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় মুহাম্মদ শাহাদাত (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রাত ১১টার দিকে উপজেলার রাস্তার মাথা এলাকায় হামলার এ ঘটনা ঘটে। আজ (সোমবার) ভোরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাহাদাত উপজেলার উত্তর ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকার বাসিন্দা। তিনি ঘটনাস্থল সংলগ্ন এলাকায় একটি চায়ের দোকান চালাতেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন বিবাহিত এবং তার তিন ছেলে সন্তান ও এক মেয়ে সন্তান রয়েছে।  

চট্টগ্রাম জেলা পুলিশের একটি সূত্র জানায়, শাহাদাত একসময় জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে তিনি কোনো পদে ছিলেন না। যদিও তিনি রাজনৈতিক মামলায় জেলও খেটেছেন।

এছাড়া শাহাদাতের নামে সাতকানিয়া ও নগরের কোতোয়ালি থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এসব মামলায়ও কারাগারে ছিলেন তিনি। সবশেষ মাদক সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রোববার দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে সাতকানিয়া মডেল মসজিদের সামনে নিজের দোকানে বসে ছিলেন শাহাদাত। এসময় দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ১০ থেকে ১৫ জন মুখোশধারী ব্যক্তি সেখানে আসে। তারা লাঠি, হাতুড়িসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে শাহাদাতের ওপর হামলা চালায়।

হামলার সময় স্থানীয় লোকজন এগিয়ে আসতে চাইলে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখায় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহত অবস্থায় শাহাদাতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলে সোমবার ভোরে তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই মোবারক হোসেন বলেন, আমার ছোট ভাই দোকানে বসে ছিল। একদল দুর্বৃত্ত অস্ত্র নিয়ে এসে তাকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

জানতে চাইলে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী ঢাকা পোস্টকে বলেন, রাতের ঘটনায় আহত শাহাদাত আজ সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলা৭১নিউজ/এসএন

Tag :

শেখ হাসিনা পালিয়ে যাওয়া সন্ত্রাসী: নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চট্টগ্রামে লাঠি-হাতুড়ি দিয়ে পিটিয়ে যুবককে হত্যা

আপডেট সময় ০৪:০৫:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬