ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ Logo জ্বালানি সংকটে ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে : অর্থমন্ত্রী Logo প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর Logo কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ Logo অনলাইন জুয়ার প্রতিবাদ করে হামলার শিকার সেই কলেজ শিক্ষকের মৃত্যু Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের হামলায় দাঁত হারালেন বিএনপি নেতা Logo অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী Logo বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন : ভূমিমন্ত্রী

চট্টগ্রামে অত্যাধুনিক অস্ত্রসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ মনা গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অভিযান চালিয়ে ১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গণি ওরফে মনাকে (৩৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের একটি ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় মনার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ তিনটি একনলা শটগান, পিস্তলের ১১ রাউন্ড তাজা গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শটগানের কার্তুজ, চাপাতি ও সুইচ গিয়ার ছুরি উদ্ধার করা হয়। পাশাপাশি নগদ ৫১ হাজার টাকা এবং বিভিন্ন মডেলের একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনা অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে নেতৃত্ব দিতেন এবং অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করতেন বলেও জানা গেছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মনার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় অস্ত্র মামলা রুজু করা হয়েছে। এর আগে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ মোট ১৮টি মামলার আসামি তিনি।

বাংলা৭১নিউজ/একেএএম

Tag :

সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে অত্যাধুনিক অস্ত্রসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ মনা গ্রেপ্তার

আপডেট সময় ০৩:০৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬