ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন: বেনাপোলে আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের আমদানি-রপ্তানি টানা তিন দিন বন্ধ থাকবে। একই সঙ্গে শুধুমাত্র জরুরি চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

সেই সঙ্গে বাংলাদেশে অবস্থানরত ভারতের পশ্চিবঙ্গের ভোটাররা দেশটিতে প্রবেশ করতে পারবেন। পাশাপাশি অতি পচনশীল পণ্য আমদানি-রপ্তানি চলমান থাকবে।

রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন উপলক্ষে রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর পর্যন্ত ভারতের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোলের স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ কারণে টানা তিন দিন এ পথে শুধুমাত্র পঁচনশীল পণ্য ছাড়া অন্য কেনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। আগামী বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় এ পথে সকল পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বেনাপোল কাস্টমসের সহকারি কমিশনার রাহাত হোসেন জানান, ভারতে নির্বাচনের জন্য টানা তিনদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম অন্যান্য দিনের ন্যায় স্বাভাবিক থাকবে। ভারত থেকে পঁচনশীল কোনো পণ্য এলে দ্রুত খালাস দেওয়া হবে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

আপডেট সময় ০১:৪৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬