রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

ডিএমপির প্রসিকিউশন বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান মারা গেছেন

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগে কর্মরত ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।

ডিএমপি সূত্রে জানা যায়, ইন্সপেক্টর আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই তার মৃত্যু হয়। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে উপপরিদর্শক (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে ইন্সপেক্টর পদে উন্নীত হন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার ছোট আজলদি গ্রামে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com