ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিচারিক ক্ষমতা হারালেন বিচারপতি আব্দুল মান্নান

সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক আচরণের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। 

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির দফতর থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

প্রধান বিচারপতির দফতর সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল কুমিল্লায় একটি অনুষ্ঠানে গিয়ে বিচারপতি আব্দুল মান্নান অপেশাদার সুলভ আচরণ করেন। সেখানে এপেক্স ক্লাবের একটি নির্বাচন বন্ধ করতে গিয়ে তিনি উপস্থিত লোকজনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং চিৎকার করতে থাকেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে ঘিরে রেখে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিচার বিভাগের মর্যাদা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের পুনর্গঠিত নতুন বেঞ্চ এবং দৈনন্দিন কার্যতালিকা (কজলিস্ট) থেকে বিচারপতি আব্দুল মান্নানের নাম বাদ দেওয়া হয়েছে। এর ফলে আপাতত কোনো বিচারিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না তিনি।

বিচারপতি আব্দুল মান্নান ২০২৪ সালের ৯ অক্টোবর হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। উচ্চ আদালতে যোগ দেওয়ার আগে পিরোজপুর জেলার জেলা ও দায়রা জজ হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

বিচারিক ক্ষমতা হারালেন বিচারপতি আব্দুল মান্নান

আপডেট সময় ০৪:০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬