রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ৩ মে, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ীতে মিজানুর রহমান (৪০) নামের এক আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২ মে) রাতে উপজেলার ভাইঘাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান উপজেলার নরিল্লা সান্ডাইল পুর এলাকার মৃত মান্নানের ছেলে মিজানুর রহমান। তিনি ধোপাখালী ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, এতদিন স্থানীয় মসজিদ, গোরস্থান, মাদরাসা এবং ঈদগাহ মাঠ পরিচালনা করেছেন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান। স্থানীয় বায়তুল আমান নুরানি ও হাফিজিয়া মাদরাসার দেড় শতাংশ জমি নিয়ে তার সঙ্গে বিরোধ ছিল বিএনপি নেতা আলামিনের। শুক্রবার সন্ধ্যার দিকে মিজানুর রহমান একটি দোকানে চা পান করতে যান। এসময় আলামিন তাকে ডেকে নিয়ে অন্য স্থানে যান। পরে আলামিন, সাদিকুল, জহুর আলী ও তাদের সহযোগীরা মিজানুর রহমানকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

এ বিষয়ে ধোপাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল সামাদ আজাদ জানান, মিজানুর রহমানকে রুমের ভেতরে নিয়ে শাটার নামিয়ে হত্যা করে মসজিদের সামনে ফেলে যায়।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের লোকজন মামলার প্রস্ততি নিচ্ছেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com