রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত

সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরি, প্রকৌশলীসহ আটক ২

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অধীনে পরিচালিত সুপার স্পেশালাইজড হাসপাতালে মূল্যবান চিকিৎসা সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে। অন্তত ছয়টি মিনি ট্রাকে করে এসব সরঞ্জাম সরিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- হাসপাতালের কম্পিউটার অপারেটর মো. মামুন এবং প্রকৌশলী মামুনুর রশীদ।

বুধবার (২২ এপ্রিল) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. মনিরুজ্জামান।

তিনি জানান, সুপার স্পেশালাইজড হাসপাতালে মালামাল চুরির ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আমরা মালামাল উদ্ধারে তাদের দুইজনকে নিয়ে অভিযান পরিচালনা করছি। এই ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার (২০ এপ্রিল) গভীর রাতে হাসপাতালের বেজমেন্ট থেকে বিপুল পরিমাণ চিকিৎসা সরঞ্জাম লুট করা হয়। হাসপাতালের আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার (পিসি) হাফিজুল ইসলামের জবানবন্দিতে এই তথ্য পাওয়া যায়।

হাফিজুল ইসলাম জানান, ঘটনার দিন বিকেলে হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. মো শাহিদুল হাসানের পিএস তাকে ডেকে জানান যে বেজমেন্ট থেকে কিছু মালামাল বের হবে। পিসি গেট পাস চাইলে তাকে সহকারী পরিচালক মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। মাহমুদুল হাসান তাকে জানান যে বিষয়টি তিনি অবগত আছেন এবং প্রকৌশলী মামুনুর রশীদের কাছে অনুমতিপত্র রয়েছে।

জবানবন্দিতে আরও বলা হয়, বিকেল সাড়ে ৫টার দিকে বেজমেন্টে দুটি মিনি ট্রাক প্রবেশ করে। সেখানে আগে থেকেই প্রকৌশলী মামুনুর রশীদ ও কম্পিউটার অপারেটর মামুন উপস্থিত ছিলেন। পরে আরও চারটি ট্রাক ভেতরে ঢোকে। দায়িত্বরত আনসার সদস্যরা মালামাল বের করার অনুমতিপত্রের ছবি তুলতে চাইলে অভিযুক্তরা বাধা দেন এবং স্টোরের দায়িত্বে থাকার দোহাই দিয়ে ছবি তুলতে নিষেধ করেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com