রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত

সুন্দরবনের বনদস্যু সামাদ আটক, অস্ত্র-গুলি উদ্ধার

মোংলা প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

সুন্দরবন থেকে উঠে পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসে কোস্ট গার্ডের জালে ধরা পড়েছে সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দুস সামাদ মোল্লা। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে সুন্দরবনের গহীনে মাটির নিচে লুকিয়ে রাখা অস্ত্র ও গুলি উদ্ধার করেছে কোস্ট গার্ড। 

কোস্ট গার্ড’র মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবনের সকল বনদস্যুর বিরুদ্ধে কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন”এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুইটি বিশেষ অভিযান চালানো হচ্ছে।

এই অভিযানের ধারাবাহিক সফলতা হিসেবে তৃতীয়বারের মতো “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে আটক করা হয়েছে। 

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দুস সামাদ মোল্লা (৩৫) গত ১৩ এপ্রিল সুন্দরবন থেকে উঠে বাগেরহাটের রামপালের শুকদারা বাজার সংলগ্ন এলাকায় নিজ বাড়িতে পরিবারের সাথে সাক্ষাৎতে আসেন। এরপর কোস্ট গার্ডের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে গত ২০ এপ্রিল রাতে ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

পরবর্তীতে আটককৃত ডাকাতকে নিয়ে অভিযান চালিয়ে ২১ এপ্রিল মধ্যরাত ২টায় মোংলার সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকার বনের ভিতরে মাটির নিচে লুকিয়ে রাখা ১টি একনলা বন্দুক, ১টি এয়ার গান ও ২ রাউন্ড তাঁজা গুলি উদ্ধার করা হয়। 

আটককৃত ডাকাত মো. আব্দুস সামাদ মোল্লা (৩৫) বাগেরহাটের রামপালের বাসিন্দা। সে দীর্ঘদিন ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে ডাকাতি করে আসছিল। জব্দকৃত অস্ত্র-গুলি ও আটককৃত ডাকাতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com