মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান সমঝোতায় না এলে চরম পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের ‘আকস্মিক’ এসএসসির কেন্দ্র পরিদর্শনে যাবেন শিক্ষামন্ত্রী নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা আজ সকালে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান ফের যুদ্ধে জড়ালে ট্রাম্পকে ‘তুরুপের তাস’ দেখানোর হুঁশিয়ারি ইরানের নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত, প্রধান আসামিসহ গ্রেফতার ৫

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

রাজধানীর বনানী এলাকায় জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে ছুরিকাঘাতের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২১ এপ্রিল) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালককে সন্ত্রাসী হামলায় কুপিয়ে জখম করার চাঞ্চল্যকর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এ বিষয়ে বিকেলে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে সোমবার (২০ এপ্রিল) অফিস শেষে বাসায় ফেরার পথে বনানী এলাকায় জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, অফিস শেষে বাসায় ফেরার সময় বনানীর পুরোনো ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের একটি গলিতে ২ থেকে ৩ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে লক্ষ্য করে হামলা চালায়। এসময় তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com