ঢাকা ১০:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

‘আকস্মিক’ এসএসসির কেন্দ্র পরিদর্শনে যাবেন শিক্ষামন্ত্রী

এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় রাজধানীর এক বা একাধিক কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী। মন্ত্রী কোন কেন্দ্রে যাবেন, তা আগেই গণমাধ্যমকে জানানো হয়। কিন্তু ড. আ ন ম এহছানুল হক মিলন এবার কোন কেন্দ্র পরিদর্শনে যাবেন, তা জানানো হয়নি।

তিনি রাজধানীর কোনো কেন্দ্রে যাবেন, নাকি ঢাকার বাইরের কেন্দ্রে যাবেন; তাও বলতে নারাজ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা। তাদের ভাষ্য, ‘মন্ত্রী কোথায় যাবেন, সেটা মন্ত্রী জানেন। অন্য কাউকে বলেননি।’

বিষয়টি নিয়ে জানতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিবের (এপিএস) সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কিছুই জানাতে রাজি হননি।

২০০১-২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এহছানুল হক মিলন। সেসময় সারা দেশে নকলের মচ্ছব ছিল। তিনি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় হেলিকপ্টার নিয়ে আকস্মিক বিভিন্ন জেলার কেন্দ্রে গিয়ে নকল ধরে তুমুল আলোচনায় আসেন।

দ্বিতীয় মেয়াদে এবার শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার পর নেটিজেনরা তার নাম দিয়েছেন ‘হেলিকপ্টার মিলন’। কিছুদিন আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এবারও হেলিকপ্টারে আকস্মিক বিভিন্ন জেলায় যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন। পরিদর্শনের নির্দিষ্ট কেন্দ্রের নাম না জানানোয় এ নিয়ে সবার মধ্যে রহস্যের ‍সৃষ্টি হয়েছে।

এদিকে, দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়। এতে সারাদেশের ৩০ হাজার ৬৬৬টি স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ১৮ লাখেরও বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছে। দুপুর ১টায় এ পরীক্ষা শেষ হবে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী- ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে প্রথম দিনে কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা নেওয়া হচ্ছে। এছাড়া কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার প্রথম দিনে বাংলা-২ বিষয়ের পরীক্ষা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এআর

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

‘আকস্মিক’ এসএসসির কেন্দ্র পরিদর্শনে যাবেন শিক্ষামন্ত্রী

আপডেট সময় ১২:১৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬