ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী Logo বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবেন অমিত শাহ Logo অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান সন্তোষজনক নয় : শিক্ষামন্ত্রী Logo রাজধানীতে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধারের মামলায় ৫ আসামির রিমান্ড Logo ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন Logo টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর Logo ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক Logo গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের Logo জেনেভা ক্যাম্পের কথিত ‘মাদক সম্রাট’ সেলিম ৩ দিনের রিমান্ডে Logo এক্সিলারেটের টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই : সেলিনা সুলতানা নিশিতা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিনা সুলতানা নিশিতা বলেছেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই।

মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সেলিনা সুলতানা নিশিতা তার রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করে বলেন, বিএনপির পক্ষ থেকে ফরম জমা দেওয়া হয়েছে। দেশের ২০২৬ সালের এই নির্বাচনটি আর আট-দশটি সাধারণ নির্বাচনের মতো নয়।

এই গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে অনেককে গুম ও খুনের শিকার হতে হয়েছে। ব্যক্তিগতভাবে আমাকেও জেল খাটতে হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমি সবসময় রাজপথে ছিলাম।

দেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়ে তিনি বলেন, বর্তমানে দেশে বাকস্বাধীনতা ও আইনের শাসনের নিশ্চয়তা আছে। তবে আমাদের মনে রাখতে হবে, সেই স্বাধীনতা অবশ্যই যৌক্তিক ও শালীন হতে হবে।

এবারের সংরক্ষিত নারী আসনে জোটভিত্তিক আসন বণ্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট ১টি আসন পাচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২১ এপ্রিল (মঙ্গলবার), বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহার ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল ও ভোটগ্রহণ ১২ মে। 

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী

আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই : সেলিনা সুলতানা নিশিতা

আপডেট সময় ১১:৫৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬