ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইরানের অস্ত্র উৎপাদন এক বছরে দ্বিগুণ হয়েছে: প্রতিরক্ষা মন্ত্রণালয় Logo চাঁদাবাজদের তালিকা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo তাড়াহুড়া নয়, জাতীয় স্বার্থের ভিত্তিতে উপযুক্ত সময়ে ভারত সফর: হুমায়ুন কবির Logo কলকাতার অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ বেনাপোলে হস্তান্তর Logo মারধরের ৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার Logo জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo নারায়ণগঞ্জে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু Logo মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন Logo শেখ হাসিনা পালিয়ে যাওয়া সন্ত্রাসী: নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo মির্জা ফখরুলকে অভিনন্দন পেজেশকিয়ানের, সম্পর্ক গভীর করতে আশাবাদ

টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে বাসের বেশ কয়েকজন যাত্রী।

সোমবার (২০ এপ্রিল) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গোপালপুর উপজেলার মনতলা গ্রামের লাল মামুদের ছেলে আতিকুল ইসলাম (২৫) ও একই উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেন ছেলে কালু হোসেন মজনু মিয়া (৩০) ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহের দিক থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিলো। সোমবার সকালে বাসটি হামিদপুর এলাকায় পৌঁছালে ভূঞাপুর থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ট্রাকটির হেলপারকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালায়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। এ ঘটনায় দুইজন নিহত হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

ইরানের অস্ত্র উৎপাদন এক বছরে দ্বিগুণ হয়েছে: প্রতিরক্ষা মন্ত্রণালয়

টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আপডেট সময় ১১:১৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬