রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

রাজশাহী সীমান্তে পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ফেনসিডিল এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১ বিজিবি)। 

১৮ ও ১৯ এপ্রিল রাতে চারঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান চালানো হয়।

রবিবার দুপুরে বিজিবি-১, সদর দপ্তর থেকে পাঠানো একটাই বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, শনিবার রাত পৌনে ১১ টায়। গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট বিকল্প বিওপির একটি দল জানতে পারে, চারঘাট মডেল থানাধীন ডালিয়া পাড়া এলাকায় পদ্মা নদীর চরে অভিযান চালিয়ে তাকে পরিত্যক্ত অবস্থায় ৭৬ বোতল ভারতীয় জেডি মদ জব্দ করা হয়।

একই রাত সোয়া ১২টায় চারঘাট থানাধীন টাংগন আম বাগান এলাকায় ৫ বোতল ভারতীয় ফেনসিডিল, ৩৯ বোতল এসকফ (ESKUF) সিরাপ এবং ৪ বোতল চকো (CHOCO) সিরাপ জব্দ করা হয়।

 জব্দকৃত এসব মাদকদ্রব্য ও সিরাপ চারঘাট মডেল থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com