শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সরকার শূন্য থেকে কাজ শুরু করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন ‘বাংলার জয়যাত্রা’কে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনে নিহিত : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান আইএমএফের কিস্তি নিয়ে হ্যাঁ বা না বলার সুযোগ নেই: অর্থমন্ত্রী খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : তথ্যমন্ত্রী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধানমন্ত্রী

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানো হয়েছে। আগের নির্ধারিত ৭ জুনের পরিবর্তে ২ জুলাই থেকে এ পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১৮ এপ্রিল) সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া এক বোর্ড চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই বোর্ড চেয়ারম্যান জানান, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা প্রস্তুতির জন্য কম সময় পাচ্ছে- এমন বিষয় নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও তাতে শিক্ষার্থী-অভিভাবকদের উদ্বেগের বিষয়টি নিয়ে সভায় আলোচনা হয়। পরীক্ষা পেছানো হলে সম্ভাব্য কী ধরনের সমস্যা তৈরি হবে, তা নিয়েও আলোচনা হয়।

তিনি আরও জানান, আলোচনা ও সবার মতামত শোনার পর শিক্ষামন্ত্রী পরীক্ষা প্রায় এক মাস পিছিয়ে ২ জুলাই থেকে শুরু করার নির্দেশনা দেন। সে অনুযায়ী পূর্ণাঙ্গ সময়সূচি (রুটিন) তৈরি এবং শিগগির প্রকাশের ব্যবস্থা নিতেও নির্দেশনা দেন মন্ত্রী।

গত ২৯ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে ৭ জুন থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করার নির্দেশনা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সে অনুযায়ী এপ্রিলের প্রথম সপ্তাহে পূর্ণাঙ্গ রুটিন তৈরি করে মন্ত্রণালয়ে জমা দেয় বোর্ডগুলো। তবে পরীক্ষার্থী ও অভিভাবকদের আপত্তিসহ নানা কারণে সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com