ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন Logo টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর Logo ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক Logo গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের Logo জেনেভা ক্যাম্পের কথিত ‘মাদক সম্রাট’ সেলিম ৩ দিনের রিমান্ডে Logo এক্সিলারেটের টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ Logo ন্যাশনাল ইহেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ঢামেকের চিকিৎসককে মারধর, ফারহান ৫ দিনের রিমান্ডে Logo ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুজনের মৃত্যু Logo ভারতের পরিবর্তে আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ, ফিফার অনুমোদন

পাহারাদারকে জিম্মি করে ৬ সোনার দোকানে ডাকাতি

মাদারীপুরে ৬টি সোনার দোকানে ডাকাতের ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের আঘাতে একজন আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোররাতে মাদারীপুর সদর উপজেলার হাউসদি বাজারের সোনার পট্টিতে এই ঘটনা ঘটেছে।

পুলিশ, স্থানীয় ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান বাজারের সোনা ব্যবসায়ীরা। শনিবার ভোররাতে একদল মুখোখধারী ডাকাত বাজারের পাহারাদারকে আঘাত করে বেধে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর প্রথমে সেখানকার নিউ প্রিয়াংকা জুয়েলার্সে ডাকাতি করে ডাকাতরা। পরে পাশের আরও ৫টি দোকানে ঢুকে সোনার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এছাড়া দোকানে থাকা সিন্দুকও নিয়ে যায় ডাকাতরা।

সূত্র আরও জানায়, সদর উপজেলার হাউসদী বাজারে গৌতম মালোর শ্রী শ্রী জগদীশ ঠাকুর জুয়েলার্স থেকে প্রায় ৫৫ ভরি রুপা লুট করা হয়েছে। বিদ্যুৎ মন্ডলের নিউ নারান জুয়েলার্স থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতরা।

সেন্টু মালোর ভাগ্যশ্রী জুয়েলার্স থেকে ৩০ ভরি সোনা, প্রায় ৫০০ ভরি রুপা এবং ১ লাখ টাকা নগদ লুট হয়েছে। পরিমল মালোর নিউ প্রিয়াঙ্কা জুয়েলার্স থেকে আড়াই ভরি সোনা, প্রায় ১ কেজি রুপা ও ৯৫ হাজার টাকা নগদ নিয়ে যায়।

স্বদেব মন্ডলের নিউ কনিকা জুয়েলার্স থেকে ১ ভরি সোনা, ৭০ ভরি রুপা ও ৪০ হাজার টাকা নগদ লুট করা হয়। ভরত মালোর মা লক্ষ্মী গহনালয় থেকেও প্রায় ৭ ভরি রুপা নিয়ে যায় ডাকাত দল।

এছাড়াও পাশের জিয়া হাওলাদারের জিয়া স্টোর নামের একটি মুদি দোকান থেকেও প্রায় ৫ লাখ টাকার সিগারেট ও ৫০ হাজার টাকা নগদ লুট হয়েছে।

স্থানীয় বাজারের ব্যবসায়ী এহসান আজগর বলেন, বাজারে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার পর আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। আমরা চাই দ্রুত ডাকাতদের চিহ্নিত করে আটক করা হোক।

এদিকে ডাকাতির খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সোনার দোকানে ডাকাতির ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/একেএএম

Tag :

ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন

পাহারাদারকে জিম্মি করে ৬ সোনার দোকানে ডাকাতি

আপডেট সময় ১১:৪৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬