রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী

নোয়াখালীতে অবৈধভাবে ১৪০০ লিটার ডিজেল মজুত, আটক ৪

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

নোয়াখালীতে অবৈধভাবে ১৪০০ লিটার ডিজেল মজুত রাখার ঘটনায় ৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে সুধারাম মডেল থানার খলিফার হাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় লাল রঙের একটি গাড়ি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল খলিফার হাট এলাকায় অবস্থান নেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় ১১টা ৪০ মিনিটে চর মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারে অবস্থিত আব্দুল মালেক অয়েল স্টোরে অভিযান চালানো হয়।

অভিযানকালে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করা ১৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়। একই সময় একটি লাল রঙের ভাউচার গাড়িও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, নোয়াখালীর সদর উপজেলার সুধারাম মডেল থানার চরমটুয়া ইউনিয়নের আ. মালেকের ছেলে মো. রাশেদ(৩৮), বৈকন্ঠপুর এলাকার মৃত ফয়েজ আহম্মেদের ছেলে মো. নাছির উদ্দিন (৪৭), আব্দুর রহিমের ছেলে মো. শিহাব উদ্দিন (২২) ও চরকাওনীয়া গ্রামের মৃত আবুল বাশারের ছেলে মো. মাকসুদ (৩২)।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। এখন তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

বাংলা৭১নিউজ/এলিস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com