বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

শনিবার ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত হার্ডার

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

শিক্ষা ও শিশুদের কল্যাণে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে তিন দিনের সফরে আগামীকাল শনিবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশন্স’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার।

শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক মিডিয়া নোটে এ তথ্য জানানো হয়।

সফরকালে হার্ডার বাংলাদেশের আগামী প্রজন্মের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, বিশেষ দূতের কার্যালয়ের প্রধান কাজ হলো বিশ্বব্যাপী শূন্য থেকে ১৭ বছর বয়সী শিশুদের স্বার্থ রক্ষা, কল্যাণ এবং সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা।

এই সফরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) খাতের বিষয়গুলো অগ্রাধিকার পাবে। পাশাপাশি শিশুশ্রম ও পাচার রোধ এবং অপরাধচক্র ও সশস্ত্র সংঘাতে শিশুদের সম্পৃক্ততা বন্ধের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

চার্লস জে. হার্ডার শিশু, তাদের পরিবার ও কমিউনিটিকে প্রভাবিত করে এমন নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সৃজনশীল ও বাস্তবসম্মত সমাধান খুঁজতে নিয়মিত ফাউন্ডেশন, করপোরেশন, অলাভজনক ও ধর্মীয় সংগঠন এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com