বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

মোবাইলে সন্দেহজনক নোটিফিকেশন, ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৭ লাখ

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এক ব্যবসায়ীর মোবাইল ফোন হ্যাক করে তার ব্যাংক হিসাব থেকে প্রায় সাড়ে সাত লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (১৫ এপ্রিল) ভুক্তভোগী মো. জামাল উদ্দীন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ভুক্তভোগী ব্যবসায়ী মো. জামাল উদ্দীন উপজেলার ছদাহা ইউনিয়ন এলাকায় একটি কুলিং কর্নারের ব্যবসা পরিচালনা করেন। 

ব্যবসায়ী জামাল জিডিতে উল্লেখ করেন, গত ৭ এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে দোকানে থাকা অবস্থায় তার ব্যবহৃত মোবাইল ফোনে একটি সন্দেহজনক নোটিফিকেশন আসে। বিষয়টি গুরুত্ব না দিয়ে সেটি বাতিল করলেও কিছুক্ষণ পর মোবাইলটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হতে শুরু করে, যা তার কাছে অস্বাভাবিক মনে হয়।

পরে আপডেট শেষ হলে তিনি লক্ষ্য করেন, মোবাইলের ওপর তার নিয়ন্ত্রণ আংশিকভাবে হারিয়ে গেছে। এ সময় তার জিমেইল ও গুগল পাসওয়ার্ড ম্যানেজারে সংরক্ষিত ব্যাংক হিসাব, পিন কোডসহ বিভিন্ন গোপন তথ্য অজ্ঞাতনামা হ্যাকাররা অবৈধভাবে অ্যাক্সেস করে বলে অভিযোগ করেন তিনি।

জামাল উদ্দিন জানান, তার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির লোহাগাড়া ও কেরানিহাট শাখার দুটি হিসাব থেকে বিভিন্ন ধাপে মোট ৭ লাখ ৫২ হাজার ৪৫০ টাকা উত্তোলন করা হয়। এর মধ্যে মোবাইল ব্যাংকিং ও আই-ব্যাংকিংয়ের মাধ্যমে একাধিক লেনদেনে টাকা স্থানান্তর করা হয়েছে।

ঘটনার পর সংশ্লিষ্ট মোবাইল নম্বরগুলোতে যোগাযোগের চেষ্টা করা হলে কল রিসিভ করে দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং পরে নম্বরগুলো বন্ধ পাওয়া যায়। এতে জড়িতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, ভুক্তভোগী ব্যবসায়ী লিখিতভাবে বিষয়টি আমাদের জানিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com