ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মিরপুর-আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ Logo আয়ারল্যান্ড উৎসবে বিশেষ পুরস্কার পেল বাংলাদেশের সিনেমা Logo হাজারো মানুষের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো নবান্ন উৎসব Logo নেদারল্যান্ডসকে ৫ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি Logo সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি Logo রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে জায়গা দেওয়ার পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে: নাহিদ Logo বিমানবন্দর এলাকায় দুই দফা ককটেল বিস্ফোরণ, তিন পথচারী আহত Logo কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে সাবেক আইজিপি-কমিশনার Logo পারিবারিক কলহের সময় যেসব কথা কখনোই বলা উচিত নয় Logo ১৯ যাত্রী নিয়ে প্রথমবার আকাশে চীনের বৈদ্যুতিক উড়োজাহাজ

২ ঘণ্টার চেষ্টায় বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বনানীর কাঁচা বাজারের পাশে থাকা ১১ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৮ টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় ভবনটির ১১ তলায় থাকা একটি বাসায় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে সন্ধ্যা পৌনে সাতটায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বারিধারা স্টেশন থেকে পৌঁছায়। এরপর আরও তিনটি ইউনিট যুক্ত হয়। সবশেষ দুটি ইউনিট যুক্ত হয়ে প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কী কারণে এই অগ্নিকাণ্ড তা এখনো জানা যায়নি।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান গণমাধ্যমকে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ভবনের উপরের তলায় আগুন লাগে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুর-আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

২ ঘণ্টার চেষ্টায় বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

আপডেট সময় ০৯:০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬