বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

ডা. কামরুলের হাসপাতালে চাঁদা দাবি: ৩ আসামি ৩ দিনের রিমান্ডে

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

রাজধানীর শেরেবাংলা নগরে মানবিক চিকিৎসক খ্যাত ডা. মো. কামরুল ইসলামের মালিকানাধীন সিকেডি হাসপাতালে চাঁদা দাবি এবং ওটি ইনচার্জ আবু হানিফকে প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামিসহ তিনজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকা মহানগর আদালতে আসামিদের হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার প্রধান আসামি মো. মঈন উদ্দিন (৪২) ছাড়াও রিমান্ডপ্রাপ্ত অন্য দুই আসামি হলেন- এমবি স্বপন কাজী (৩৬) ও মো. শাওন হোসেন (২৩)।

এজাহারে বলা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে বাদী মো. আবু হানিফের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন এবং বিভিন্ন সময় হুমকি ও চাপ প্রয়োগ করেন। গত ১০ এপ্রিল সকালে তারা আবু হানিফের শ্যামলীর বাসায় গিয়ে দরজা খুলতে বাধ্য করেন এবং চাঁদা না দিলে বাদী ও তার স্ত্রীকে ক্ষতি করার হুমকি দেন।

এরপর তারা শেরেবাংলা নগর এলাকায় হাসপাতালের সামনে গিয়ে জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং হাসপাতালের মালিক ডা. কামরুল ইসলামকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ স্লোগান ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

পরে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসামিদের গ্রেফতার করে।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত, গ্রেফতার এবং ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com