রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী

ভারতে পাচারকালে ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনায় ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ আলমগীর খান (৫৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৩ এপ্রিল) সকালে দর্শনা রেল স্টেশন এলাকায় এই অভিযান চালানো হয়। আটক আলমগীর খান দামুড়হুদা উপজেলার দর্শনা মোবারকপাড়ার মৃত বাদল খানের ছেলে।

বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬৬ গ্রাম, যার আর্থিক মূল্য আনুমানিক ২ কোটি ৪৮ লাখ টাকা।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল দর্শনা রেল স্টেশনে অবস্থান নেয়।

সকালের দিকে সন্দেহভাজন এক ব্যক্তি ভারতের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহল দল তাকে থামার সংকেত দেয়। এ সময় ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন।

তিনি বলেন, আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার কোমরে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুটি পোটলা পাওয়া যায়। পোটলা দুটি খুলে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়েরসহ উদ্ধার স্বর্ণের বার গুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com