ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৮ বছর পর সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু৮ বছর পর সিলেট থেকে চালু হচ্ছে বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট Logo ১৫ আগস্টের খিচুড়ি রান্না হচ্ছে সন্দেহে ছয় রিকশাচালক আটক Logo মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ Logo আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে প্রধানমন্ত্রীর শোক Logo রক কিংবদন্তীর জন্মদিন আজ Logo সদরঘাটে দুই পক্ষের মারামারিতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত Logo অটোইমিউন রোগের প্রাথমিক কিছু লক্ষণ Logo স্মার্টওয়াচের পেছনে সবুজ আলো কেন জ্বলে? জেনে নিন এর কাজ Logo গিটার যাদুকর আইয়ুব বাচ্চুর জন্মদিনে আজ প্রকাশ পেতে যাচ্ছে বিশেষ অ্যালবাম ‘উত্তরাধিকার’

অতিরিক্ত ডিআইজি হলেন আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়া

১৫ বছর পর চাকরি ফিরে পাওয়া আলোচিত পুলিশ কর্মকর্তা মো. কোহিনূর মিয়াকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক বা অতিরিক্ত ডিআইজি (গ্রেড-৪) পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার।

রোববার (১২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপপুলিশ কমিশনার (ডিসি, পশ্চিম) কোহিনূর মিয়াকে ২০১৫ সালের ৭ এপ্রিল থেকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হলো। তিনি বিধি মোতাবেক বকেয়া বেতন-ভাতা পাবেন।

এর আগে গত ৯ মার্চ রাষ্ট্রপতির পুনর্বিবেচনার আওতায় প্রায় ১৫ বছর আগের বরখাস্তের আদেশ বাতিল করে কোহিনূর মিয়াকে চাকরিতে পুনর্বহাল করে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়, তার বরখাস্তের গুরুদণ্ডাদেশ পুনর্বিবেচনার আবেদন রাষ্ট্রপতি মঞ্জুর করেছেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তার বরখাস্তকালকে চাকরিকাল হিসেবে গণ্য করে তাকে প্রাপ্য বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা দেওয়ার কথাও জানানো হয়।

এর আগে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ২০০১ সালের নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতায় আসার কয়েক বছরের মধ্যেই আলোচিত হয়ে উঠেছিলেন তখনকার পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়া।

ওই আমলে একসময় তিনি ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার ছিলেন। বিসিএস ১২ ব্যাচের এই কর্মকর্তা ময়মনসিংহ জেলার পুলিশ সুপার হিসেবেও কাজ করেছেন। এই ব্যাচের অনেক কর্মকর্তারা বর্তমানে অতিরিক্ত আইজিপি পদমর্যাদায় রয়েছে বা অবসরে গেছেন।

তবে ২০০২ সালের জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে গভীর রাতে পুলিশি অভিযানের ঘটনায় তিনি ব্যাপকভাবে আলোচনায় এসেছিলেন। ওই ঘটনার জেরে তীব্র আন্দোলনের মুখে তখনকার উপাচার্যকে পদত্যাগ করতে হয়েছিল।

বিএনপি সরকারের সময়েই তার বিরুদ্ধে দুটি মামলা হয়েছিল। যদিও এসব মামলা থেকে তিনি খালাস পেয়েছেন। পরে আওয়ামী লীগ সরকারের সময়ে ২০০৯ সালের অক্টোবরে আওয়ামী লীগ সরকারের আমলে কোহিনূর মিয়াকে প্রথমে সাময়িক বরখাস্ত করা হয়। এর দুই বছর পর ২০১১ সালের ফেব্রুয়ারিতে তাকে চূড়ান্ত বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

এখন আবার সরকার তাকে পুলিশের চাকরিতে ফিরিয়ে আনার পর এ নিয়ে আলোচনা- সমালোচনার ঝড় উঠেছে। চাকরি থেকে বিদায় নেওয়ার দীর্ঘ বিরতির পর ফিরে আসার ক্ষেত্রে কোহিনূর মিয়াই একমাত্র উদাহরণ নন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

৮ বছর পর সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু৮ বছর পর সিলেট থেকে চালু হচ্ছে বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট

অতিরিক্ত ডিআইজি হলেন আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়া

আপডেট সময় ১১:১৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬