রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী

তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫২

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

রাজধানীর তেজগাঁও বিভাগে অপরাধ দমনে বড় ধরনের অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এই বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় দিনভর ও রাতে এই সাঁড়াশি অভিযান চালানো হয়। ডিএমপি জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

শনিবার ডিএমপির তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টাব্যাপী এই অভিযান চালানো হয়। ডিএমপি সূত্রে জানা গেছে, নিয়মিত অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব আসামিকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন ধরণের অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।

গ্রেপ্তাররা হলেন– আশিক মোহাম্মদ (২০), মো. শাকিল (২১), মো. জাহাঙ্গীর হোসেন হৃদয় (২৯), মোহাম্মদ আলী (৩০), সুমন (৩৪), শাহিনুর বেগম (৩৪), রুনা বেগম (৩৪), রাসেল মিয়া (৩৭), শান্ত (২৪), রিপন আল হাসান (২১), সাদমান সাকিব খান (২৭), মেহেদী হাসান (২০), আকাশ (২৪), জাবেদ ওরফে মন্টু (৪০), টুটুল (২৬), তালেব, রাসেল (২১), আল-আমিন (২৫), সোহেল (৩৮), জনি (৩৮), সোহেল মিয়া (২৪), শাকিল মিয়া ওরফে গিট্টু শাকিল (২০), অমিত (২১), শাকিল (২৩), রাব্বি মোল্লা (৩১), মোহিন (১৯), খলিলুর রহমান (৫২), মিঠুন ওরফে ডোরেমন, আবিদ, সুমন, বাদশা (২৫), বাল্লিক, জীবন, সুজন মিয়া (২২), নূর আলম (২৬), জাহাঙ্গীর (২৮), মহসীন (২৫), হামীম ফকির (২০), সাগর (২৮), ইমন (২৮), আকাশ (২৬), আল আমিন রাসেল (২১), মোস্তফা পাটোয়ার (৫৫), মিজানুর রহমান (২২), আলম (২৮), তকি ওসমান (২১), সোহেল (২৯), শাহনাজ পারভীন রিপা (২৮), ওমর ফারুক (২৫), সায়দার আলী (৩০), আতাউর রহমান (৩০) ও সুজন মিয়া (২২)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com