শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্র-ইরানের ২ ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত, হলো যেসব আলোচনা ৪ সিটিতে হামের টিকা কার্যক্রম শুরু হচ্ছে রোববার দূরপাল্লার সব ট্রেনে যুক্ত হচ্ছে ফ্রি ওয়াইফাই আলোচনার টেবিলে ইরান-যুক্তরাষ্ট্র, বিশ্বের চোখ ইসলামাবাদে কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যা, আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ দুর্নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছে বিএনপি : পানিসম্পদমন্ত্রী আপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না : সংস্কৃতিমন্ত্রী বর্তমান সময় চ্যালেঞ্জ ও সম্ভাবনার যুগ দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল

স্বাস্থ্যমন্ত্রীকে চেয়ারম্যান করে এসেনসিয়াল ড্রাগ কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠন

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

স্বাস্থ্যমন্ত্রীকে চেয়ারম্যান করে শতভাগ সরকারি অর্থায়নে পরিচালিত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগ কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসেনসিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড-এর মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন-এর ৫৩ ও ৫৪ ধারা মোতাবেক এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে।

পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক।

প্রজ্ঞাপন অনুযায়ী এসেনসিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরিচালনা পর্ষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com