ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে নির্যাতনের ঘটনায় শিক্ষিকা বরখাস্ত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বৃদ্ধ শ্বশুর-শাশুড়ির ওপর নির্যাতনের ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষিকা উম্মে মাহবুবা খানম সোমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সম্প্রতি রংপুর বিভাগীয় উপপরিচালক আজিজুর রহমান স্বাক্ষরিত জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে মাহবুবা খানম সোমার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রেক্ষিতে সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, বরখাস্তকালীন প্রধান শিক্ষিকা উম্মে মাহবুবা খানম সোমা সরকারি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামের বাসিন্দা ৭৫ বছর বয়সী মাহবুব ইসলাম দোলন ও তার স্ত্রী ৭০ বছর বয়সী হাসনা বেগম দীর্ঘদিন ধরে নিজ ছেলে হাসানুর রহমান ও পুত্রবধূ সোমা আক্তারের নির্যাতনের শিকার হয়ে আসছিলেন।

ভুক্তভোগীদের অভিযোগ, সম্পত্তি নিজেদের নামে লিখে নেওয়ার পর থেকেই তাদের ওপর অবহেলা, মানসিক ও শারীরিক নির্যাতন শুরু হয়। এমনকি একাধিকবার ঘর থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটে। সর্বশেষ গত ৭ জানুয়ারি অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য বাইরে গেলে, সেই সুযোগে তাদের ব্যবহৃত লেপ-তোষক, কাঁথা-বালিশসহ প্রয়োজনীয় সামগ্রী ঘর থেকে বের করে পানিতে ভিজিয়ে রাখার অভিযোগ ওঠে। ঘটনাটি এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি করে।

এ ঘটনায় পলাশবাড়ী থানায় মামলা দায়ের হলে পুলিশ অভিযুক্ত ছেলে হাসানুর রহমানকে গ্রেফতার করে। একই সঙ্গে প্রধান শিক্ষিকা উম্মে মাহবুবা খানম সোমার বিরুদ্ধেও প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়, এরই ধারাবাহিকতায় অবশেষে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানা গেছে।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

আপডেট সময় ১২:৩৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬