বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী দুই মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ বগুড়া-৬ উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে বিএনপির বাদশা হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮৭ প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট বগুড়ায় উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী শ্রম বাজার নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর আলোচনা প্রথম অধিবেশনের ১২তম দিন সংসদের সকালের অধিবেশনে ১২টি বিল পাস শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই, ভোটগ্রহণ মনিটর শেষে সিইসি

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৯০ মামলা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১ হাজার ৭৯০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বুধবার (৮ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ মোট ১০১টি মামলা হয়েছে। 

ট্রাফিক-লালবাগ বিভাগে ৩টি বাস, ৭টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৮৭টি মোটরসাইকেলসহ মোট ১৬৪টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস, ৩টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ১৬২টি সিএনজি ও ২০৫টি মোটরসাইকেলসহ মোট ৪৬১টি মামলা হয়েছে। 

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩০টি বাস, ২৮টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৫৬টি মোটরসাইকেলসহ মোট ২৩২টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫টি বাস, ৫টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজিসহ ১০৮টি মোটরসাইকেলসহ মোট ২০৮টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মিরপুর বিভাগে ১৫টি বাস, ৯টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি, ১৩৯টি মোটরসাইকেলসহ মোট ২৮৯টি মামলা হয়েছে। 

ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫টি বাস, ১টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ৭৬টি মোটরসাইকেলসহ মোট ২১০টি মামলা হয়েছে। 

ট্রাফিক-গুলশান বিভাগে ৩৬টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ৩টি সিএনজি ও ২৭টি মোটরসাইকেলসহ মোট ১২৫টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৮৪টি গাড়ি ডাম্পিং ও ১৪০টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com