রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর আকস্মিক বাজার পরিদর্শন

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

ভোজ্যতেলের সরবরাহ ও বিপণন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে রাজধানীর কারওয়ান বাজার ও শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় মন্ত্রী আকস্মিকভাবে এসব বাজার ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে মন্ত্রী ভোজ্যতেলের ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ পরিস্থিতির খোঁজখবর নেন। একইসঙ্গে বাজারে উপস্থিত ক্রেতাদের সঙ্গেও কথা বলেন তিনি। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

খুচরা বিক্রেতারা মন্ত্রীকে জানান, চাহিদার তুলনায় তেলের সরবরাহ কম পাওয়া যাচ্ছে। বিশেষ করে পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ খুবই সীমিত। পাশাপাশি খোলা সয়াবিন তেলের দাম কিছুটা বেড়েছে বলেও তারা উল্লেখ করেন।

অন্যদিকে ক্রেতারা জানান, বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ তুলনামূলক কম থাকলেও দাম বাড়েনি। খুচরা বিক্রেতাদের অভিযোগ, কিছু কোম্পানির ডিলার তেলের সঙ্গে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করছেন।

তবে সরেজমিনে দেখা যায়, দুটি ব্র্যান্ডের তেলের সরবরাহ কিছুটা কম থাকলেও অধিকাংশ ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ প্রায় স্বাভাবিক রয়েছে। কয়েকটি দোকানে নতুন ব্র্যান্ডের সয়াবিন তেলের বোতলও বিক্রি করতে দেখা গেছে।

পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী ক্রেতা ও বিক্রেতাদের আশ্বস্ত করে বলেন, খুব দ্রুতই বাজারে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি আরও উন্নত হবে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com