ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভোলায় আটক জামায়াত কর্মী বিবি সাওদার জামিন

ভোলায় আটক জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভোলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু এই জামিন মঞ্জুর করেন।

বিবি সাওদা ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল হালিম বাবলুর স্ত্রী। তাকে আটকের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় দেশজুড়ে। এ ঘটনায় পুলিশ ও জামায়াতের অভিযোগ পাল্টাপাল্টি।

গত সোমবার তাকে ভোলার আদালতে পাঠায় পুলিশ। রোববার রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ পাড়া এলাকার জমজম টাওয়ারের তার বাড়ি থেকে আটক করে পুলিশ।

ভোলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার জানান, ওই নারীকে গত রোববার রাতে ফেসবুকে রাষ্ট্র ও সরকারবিরোধী পোস্ট করায় আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী দায় স্বীকার করেন। পরে তাকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় আদালতে সোপর্দ হয়। বিষয়টির তদন্ত চলছে।

তিনি আরও জানান, ওই নারী জামায়াতের কর্মী কি না সেটি আটকের সময় জানা যায়নি।

এদিকে ভোলা জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক সংবাদ সম্মেলনে সোমবার বিকেলে জামায়াতে ইসলামীর জেলার সেক্রেটারি মো. হারুন অর রশিদ বলেন, কোনো ধরনের অপরাধের দালিলিক প্রমাণ ছাড়া বিবি সাওদাকে তার বাড়ি থেকে আটক করেছে পুলিশ।

বিবি সাওদার একটি তিন বছরের বাকপ্রতিবন্ধী সন্তান রয়েছে। সে শিশুটিকে মা ছাড়া কেউ লালন পালন করতে পারে না। বিবি সাওদার আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত মুক্তির দাবি জানান তারা।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

ভোলায় আটক জামায়াত কর্মী বিবি সাওদার জামিন

আপডেট সময় ০২:৩৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬