ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী Logo বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবেন অমিত শাহ Logo অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান সন্তোষজনক নয় : শিক্ষামন্ত্রী Logo রাজধানীতে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধারের মামলায় ৫ আসামির রিমান্ড Logo ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন Logo টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর Logo ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক Logo গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের Logo জেনেভা ক্যাম্পের কথিত ‘মাদক সম্রাট’ সেলিম ৩ দিনের রিমান্ডে Logo এক্সিলারেটের টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

সিদ্ধিরগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি: ৩০ ভরি স্বর্ণ লুট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে এক বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ৭–৮ জনের একটি ডাকাতদল পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ও দেড় থেকে দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়।

সোমবার রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকায় সীমা ডাইং গার্মেন্টস সংলগ্ন মঞ্জিল মোর্শেদের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি পদ্মা অয়েল কোম্পানির একজন কর্মচারী বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ডাকাতদলটি বাড়ির বারান্দার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে এবং চোখ-মুখ কাপড় দিয়ে ঢেকে দেয়। এ সময় আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়।

ঘটনার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি মিজানুর রহমান জানান, লুণ্ঠিত মালামাল উদ্ধারে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি: ৩০ ভরি স্বর্ণ লুট

আপডেট সময় ১২:০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬