শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর টাইব্রেকারে ভারতকে কাঁদিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩ আর একটু সময় পেলে সহজেই হরমুজ প্রণালি খুলে দিতে পারব: ট্রাম্প দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের ট্রাম্পের নতুন হুমকিতেও অনড় ইরান, বিদ্যুৎকেন্দ্রে হামলাকে ‌‌‘যুদ্ধাপরাধ’ আখ্যা শত্রুপক্ষের হামলায় ভেঙে গেল ইরানের সবচেয়ে উঁচু সেতু, শতাধিক হতাহত এবার বিকল্প পথে সৌদি থেকে আসছে ১ লাখ টন তেল

রাজধানীতে ৬ বছরের সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

রাজধানীতে ছয় বছরের শিশু সন্তানকে জবাই করে হত্যার পর আত্মহত্যা করেছেন তার মা। শুক্রবার (৩ এপ্রিল) খিলগাঁও তিলপাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম নার্গিস আক্তার। রহস্যজনক এ ঘটনার কারণ খুঁজছে খিলগাঁও থানা পুলিশ।

‎পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার খিলগাঁও তিলপাপাড়া এলাকার একটি বাসায় এক নারী তার শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নিহত নার্গিস আক্তারের স্বামী পেশায় একজন সিএনজিচালক। তার আরও দুটি সন্তান আছে। ঘটনার সময় তারা বাইরে ছিল।

‎ওসি আরও জানান, ওই নারী কেন তার শিশু সন্তানকে হত্যা করলেন এবং পরে কেন আত্মহত্যা করলেন, ঘটনার নেপথ্যের কারণ খুঁজে বের করার চেষ্টা করছি।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com