রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের মহাসড়কের নলকা এলাকায় বাসের চাকা ফেটে আইল্যান্ড ও ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে চালক ও হেলপারসহ ৩ জন নিহত হয়েছেন। 

এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড় নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

যমুনা সেতুর ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি আইল্যান্ড ও ওভারব্রিজের মাঝখানে সজোরে ধাক্কা লেগে আটকে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপার নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com