বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

জামায়াত ক্ষমতায় এলে কর্মক্ষেত্রে বেশি নিরাপদ থাকবে নারীরা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

জামায়াত ইসলামী ক্ষমতায় এলে নারীরা তাদের যোগ্যতা ও যথাযথ সম্মান নিয়ে কাজ করবে। সেই সঙ্গে, অতীতের যেকোনো সময়ের চেয়ে কর্মক্ষেত্রে তারা বেশি নিরাপদ থাকবে। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীর পল্টন মোড়ে জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

শ্রমিকের পারিশ্রমিক নিয়ে জামায়াতের আমির বলেন, অনেক ফ্যাক্টরি বা কারখানায় শ্রমিকরা এতো কম বেতন পান, যা দিয়ে দিন চলে না। যার ফলে তাদের ওভারটাইম করতে হয়। এই অমানবিক জীবনের অবসান ঘটানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শফিকুর রহমান বলেন, শ্রমিকরা বিভিন্নভাবে নির্যাতিত ও অধিকার বঞ্চিত। শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করা হয় না। একই সঙ্গে শ্রমিকরা চাঁদাবাজদের জুলুমেরও শিকার। মালিক ও শ্রমিক উভয় পক্ষকেই একে অপরের জন্য কাজ করতে হবে। পারস্পরিক ভালোবাসার ভিত্তিতে দেশ গড়তে হবে।

তিনি আরও বলেন, পুরুষের জন্য প্রতিষ্ঠানগুলোতে নামাজসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রাখা হয়। তবে নারীদের জন্য তেমন সুযোগ-সুবিধা দেখা যায় না। বৈষম্যহীন সমাজ গড়তে নারীদের জন্য সমান সুযোগ-সুবিধা রাখার আহ্বানও জানান শফিকুর রহমান।

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, বিগত ১৫ বছর ধরে অনেককেই হয়রানি, নির্যাতন ও অন্যায়ভাবে জেলে পাঠানো হয়েছে। এর যথাযথ বিচার দাবি করেন তারা। সরকারের কাছে শ্রমিকবান্ধব আইন ও স্বাস্থ্য নিরাপত্তা বীমা প্রত্যাশার দাবিও জানান শ্রমিক নেতারা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com