রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

কেউ যেন নদী-খাল দখল করতে না পারে, সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর নির্দেশনা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

বিগত সময়ের মতো কেউ যেন আর খাল, নদী, জলাশয় দখল করতে না পারে তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দখল ও ভরাট ঠেকাতে জেলা প্রশাসক ও পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দিয়ে মনিটরিং সেল করা হবে। শক্ত হাতে আমরা এটা নিয়ন্ত্রণ করব।

প্রতিমন্ত্রী বলেন, এখন যে কাজটা (খাল খনন কর্মসূচি) শুরু করেছি, এটা কিন্তু আমরা শক্তভাবে এবং স্ব-স্ব এলাকার জনগণকে সম্পৃক্ত করে বাস্তবায়ন করার চেষ্টা করছি। বিগত দিনের মতো কেউ যেন আর খাল, নদী, জলাশয় দখল করে আবার ভরাট করতে না পারে। এটার জন্য আজকে প্রধানমন্ত্রী আমাদের দিক-নির্দেশনা দিয়েছেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, ইনশাআল্লাহ, এই খাল খননের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন, ইনশাআল্লাহ আমাদের এই সরকার, তারেক রহমানের সরকারও ইনশাআল্লাহ দেশকে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করব।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com