শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের ট্রাম্পের নতুন হুমকিতেও অনড় ইরান, বিদ্যুৎকেন্দ্রে হামলাকে ‌‌‘যুদ্ধাপরাধ’ আখ্যা শত্রুপক্ষের হামলায় ভেঙে গেল ইরানের সবচেয়ে উঁচু সেতু, শতাধিক হতাহত এবার বিকল্প পথে সৌদি থেকে আসছে ১ লাখ টন তেল সেনাপ্রধানের পর এবার অ্যাটর্নি জেনারেলকেও সরিয়ে দিলেন ট্রাম্প ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি-কুপিয়ে হত্যা ইরানকে নতুন হুমকি ট্রাম্পের, লক্ষ্য এখন সেতু-বিদ্যুৎকেন্দ্র অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় মার্কিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত ৭০ লাখ বেসামরিক ইরানি! স্বয়ংক্রিয়ভাবে বাতিল হচ্ছে গণভোটসহ আলোচিত ১৬ অধ্যাদেশ

সাগরপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে নারীসহ উদ্ধার ১৩

কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী ও পুরুষসহ ১৩ জনকে উদ্ধার করেছে র‍্যাব-১৫। বুধবার (১ এপ্রিল) দুপুরের দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক।

উদ্ধারকৃতদের মধ্যে ৬ জন বাংলাদেশি পুরুষ, ৪ জন রোহিঙ্গা পুরুষ এবং ৩ জন রোহিঙ্গা নারী রয়েছেন।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সদর দক্ষিণ লম্বরী এলাকায় একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র কয়েকজন নারী-পুরুষকে জোরপূর্বক একটি বাড়িতে আটকে রেখেছে। তাদের সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচার এবং মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল।

এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত দেড়টার দিকে র‍্যাব সদস্যরা ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে বাড়ি থেকে ১৩ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

তিনি জানান, ঘটনায় জড়িত পলাতকরা হলেন-মো. সাইফুল (৩৮), মো. মালবিক কামাল (৪৬), মো. ফাইসাল (২৭), মো. জাফর (৩৬) ও মো. সাইফুল ইসলাম (২৪)। তারা সবাই টেকনাফ থানার বাসিন্দা।

সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক আরও জানান, উদ্ধারকৃতদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানায়।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com